প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ AM ||
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০২৬, ১০:১৫ PM
আত্রাইয়ের মথুরাবাটি-খেয়াঘাট সড়কের বেহাল দশা,দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের মথুরাবাটি গ্রামের মেইন রোড থেকে খেয়াঘাট অভিমুখী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটিতে কাদা ও পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী,কৃষক এবং রোগীবাহী যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।তারা আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনিরুজ্জামানের সুদৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১